হামজা পৌঁছেছেন ঢাকায়, ফ্লাইট বিলম্ব ফারহানের

সাফ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) দিবাগত ভোর সাড়ে ছয়টায় ইংল্যান্ড থেকে বাংলাদেশে পা রেখেছেন হামজা ও তার পরিবার। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।
৫ নভেম্বর থেকে সাফ শুরু হয়েছে। বাংলাদেশ-ভুটান ম্যাচে হামজা খেলতে পারেননি। ফিফা উইন্ডো না থাকায় তার ক্লাব তাকে ছাড়েননি। আজ থেকে ফিফা উইন্ডো শুরু হওয়ায় হামজা দলের সঙ্গে যোগ দিয়েছেন।
হামজার পাশাপাশি ইংল্যান্ড থেকে সোমবার (৯ নভেম্বর) আসছেন ফারহান আলী ওয়াহিদ। তার সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কাতার এয়ারওয়েজের কানেক্টিং ফ্লাইট বিলম্ব হওয়ায় এখন তার আসার সময় পুনঃনির্ধারিত হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়। ফলে আজকের অনুশীলনে ফারহান থাকতে পারছেন না। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে তার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়। এবারই প্রথম ফারহান হোম ম্যাচ খেলতে পারবেন।
ভোরের আকাশ/সু.পা