শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার থাকবেন যারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাইয়ের শেষ সপ্তাহে এশিয়া কাপ গুঞ্জনে সিলমোহর পড়ে গিয়েছিল। অনেক নাটকীয়তার পর সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে, সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। 

খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিও ইতোমধ্যে জানা গেছে।

ঘোষিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

তবে আলোচনা চলছে, বাংলাদেশ থেকে কারা থাকবেন আম্পায়ারের দায়িত্বে। বিসিবির একটি সূত্রে জানা গিয়েছে, এসিসি বিসিবির কাছে দু’জন আম্পায়ার চেয়েছেন এশিয়া কাপের জন্য। বিসিবিও সেই হিসেবে দুইজনকে পাঠাতে পারে ম্যাচ পরিচালনার জন্য।

এক্ষেত্রে দুটি নাম উঠে এসেছে—মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল। খুব দ্রুতই জানা যাবে কারা থাকছেন দায়িত্বে। 

ভোরের আকাশ/মো.আ.
 

আম্পায়ারবাংলাদেশীএশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: