শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। টানা তিন ম্যাচ জিতে অপরাজিত থাকা এ দলকে কেউ গ্রুপ পর্বে হারাতে পারেনি।

রোববার দিল্লিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে আউট হন ফর্মে থাকা ব্রায়ান বেনেট (১৫) ও তাদিওয়ানাশে মারুমানি (৭)। ডিওন মেয়ার্স যোগ করেন ১১ রান। তবে একপ্রান্ত ধরে লড়াই চালান অধিনায়ক সিকান্দার রাজা। ক্লাইভ মদনদেকে (২৬) নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন তিনি।

রাজা ব্যক্তিগত ৭৩ রানে আউট হলে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান করে। এ ইনিংসে রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান পার করা জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস রচনা করেন।

১৫৪ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে শূন্য রানে ফেরেন কুইন্টন ডি কক। অধিনায়ক এডেন মার্করামও মাত্র ৪ রান করে আউট হন। এরপর রায়ান রিকেলটনের ৩১ রানের অবদান আসে দলের হাল ধরার পথে। ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার যথাক্রমে ঝোড়ো ইনিংস খেলেন; ব্রেভিস মাত্র ১৮ বলে ৪২ রান করে দলকে জয়ের ভিতে পৌঁছে দেন। মিলার ২২ রান করার পর বিদায় নিলেও প্রোটিয়ারা জয়ের পথে ছিলেন।

শেষ দিকে ট্রিস্টান স্টাবস (২১×) ও জর্জ লিন্ডের (৩০×) দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা জয় নিশ্চিত করে। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা সর্বোচ্চ ৩টি উইকেট নেন, এছাড়া ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স একটি করে উইকেট শিকার করেন।

ভোরের আকাশ/এনএস

দক্ষিণ আফ্রিকাটি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন: