শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হলেন টিম পেইন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হলেন টিম পেইন
অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হলেন টিম পেইন

ক্রিকেট ক্যারিয়ার শেষে এবার কোচিং জগতে পুরোপুরি পা রাখলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পেইন। এরপর ২০২৩ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান তিনি। অবসরের পর থেকেই কোচিংয়ে মনোযোগী হন এবং এবার তার পুরস্কার হিসেবে পেয়েছেন জাতীয় দলের দ্বিতীয় সারির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।

জুলাইয়ে ডারউইনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে পেইনের নতুন অধ্যায়। এরপর সেপ্টেম্বরে ভারত সফরে সাদা ও লাল বলের সিরিজে দলের দায়িত্বে থাকবেন তিনি। এছাড়া অক্টোবরের শেষ দিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি চার দিনের ম্যাচেও কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।

বর্তমানে বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পেইন। সেই দায়িত্বের পাশাপাশি অস্ট্রেলিয়া নারী দলের সাপোর্ট স্টাফ হিসেবেও কাজ করবেন তিনি।

টিম পেইনের এই নিয়োগকে ইতিবাচকভাবে দেখছে অস্ট্রেলিয়ান ক্রিকেট মহল, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের পরিপক্ব করে তোলার ক্ষেত্রে তার অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: