শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চোটের কারণে মাঠের বাইরে থাকবেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৭ মে ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চোটের কারণে মাঠের বাইরে থাকবেন তাসকিন
চোটের কারণে মাঠের বাইরে থাকবেন তাসকিন

গোড়ালির চোটের কারণে ঘরের মাটিতে অনুষ্ঠিত জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে পারেননি বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। সিরিজটি ১-১ সমতায় শেষ হওয়ার পর, তাসকিন চিকিৎসার জন্য ইংল্যান্ডে যান এবং সেখানে তিনি তিনজন ক্রীড়া বিশেষজ্ঞের পরামর্শ নেন।

তবে, চিকিৎসকদের কাছ থেকে কিছুটা স্বস্তির খবর পেয়েছেন তাসকিন। তাকে আপাতত অস্ত্রোপচার করাতে হচ্ছে না, কিন্তু কবে তিনি মাঠে ফিরবেন তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “বিশেষজ্ঞরা মনে করছেন, তাসকিনের জন্য অস্ত্রোপচার ছাড়াই রক্ষণশীল চিকিৎসা সবচেয়ে ভালো পদ্ধতি। তার পুনর্বাসন প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে, যাতে ধাপে ধাপে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। আমরা তার উন্নতির বিষয়ে আশাবাদী।”

তাসকিনের মাঠে ফেরার বিষয়ে দেবাশীষ আরও বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সিরিজে তাসকিনের মাঠে ফিরতে পারে। তার পুনর্বাসন সফল হলে, জুনের প্রথম দিকে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পাবেন।”

তাসকিন চলমান ডিপিএল টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ খেললেও, চোটের কারণে তাকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। বিসিবির চিকিৎসক দেবাশীষ আগেই জানিয়েছিলেন, তাসকিনকে এখন তার বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে।

ভোরের আকাশ//হ.র

ক্রিকেট

শেয়ার করুন: