শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবা হারালেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। পেশায় তিনি ছিলেন আইনজীবী। মঙ্গলবার বিকালে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবার। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের একজন সম্মানিত আইনজীবী ও অ্যাটর্নি ছিলেন কেশেমা সাঙ্গাকারা। দেশেটির আইন অঙ্গন ও স্থানীয় সমাজে তিনি ছিলেন সুপরিচিত।

নিউজওয়্যারের খবরে বলা হয়েছে, কেশেমা সাঙ্গাকারা তার স্ত্রী কুমারী, চার সন্তান থুশারি, ভেমিন্দ্র, সারাঙ্গা ও কুমার সাঙ্গাকারা, পূত্রবধূ-জামাতা এবং নাতি-নাতনিদের রেখে গেছেন। স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেশেমার মরদেহ ক্যান্ডির নিজ বাসভবনে রাখা হবে। শোকের এই সময়ে পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কেশেমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বাবা কেশেমা সাঙ্গাকারাই কুমার সাঙ্গাকারার প্রথম কোচ ছিলেন। ক্যারিয়ারজুড়ে তার সবচেয়ে কঠোর সমালোচকও ছিলেন বাবা। কেশেমা প্রায়ই তার ছেলের কৌশলগত নানা খুঁত ধরতেন। এমনকি একবার ডাবল সেঞ্চুরি করা পরও বাবার বকুনি হজম করার কথা জানিয়েছিলেন সাঙ্গাকারা।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ও শ্রীলঙ্কার ইতিহাসের শীর্ষ রান সংগ্রাহক (২৮০১৬) কুমার সাঙ্গাকারা ২০১৫ সালে জাতীয় দল থেকে অবসর নেন। আর সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন ২০২০ সালে।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর থেকে ক্রিকেটের সঙ্গেই আছেন সাঙ্গাকারা। কখনো কোচ ও ক্রিকেট পরিচালক, কখনো বিশ্লেষক আবার কখনো তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।

ভোরের আকাশ/নি

সাঙ্গাকারা

শেয়ার করুন: