শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় লঙ্কান অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় লঙ্কান অধিনায়ক
বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় লঙ্কান অধিনায়ক

৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপে এখনও মাঠে নামেনি শ্রীলঙ্কা দল। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে লঙ্কানরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক চারিথ আসালঙ্কা জানালেন, প্রতিপক্ষকে সম্মান জানালেও শ্রীলঙ্কা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই বেশি মনোযোগী।

আসালঙ্কা বলেন, “আমরা সবাই জানি বাংলাদেশ এখন সত্যিই ভালো করছে। সম্প্রতি শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে সিরিজও হেরেছি। তবে আমি মনে করি আমরা এখনো ভালো ক্রিকেট খেলছি। মাঠে শুধু আমাদের মূল পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করলেই ফল আসবে।”

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা—এমন মন্তব্য করে লঙ্কান অধিনায়ক বলেন, “সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে এক ধরনের রাইভালরি। তবে খেলোয়াড়দের কাছে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই। আমরা শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের বিপক্ষেই দর্শকদের ভালো খেলা উপহার দিতে চাই।”

রাইভালরি নিয়ে এক প্রশ্নের জবাবে আসালঙ্কা আরও যোগ করেন, “এটি কিছুটা অনুপ্রেরণা দেয়, তবে শেষ পর্যন্ত এটি কেবল একটি ম্যাচ। আমরা মূল পরিকল্পনা ধরে রেখে মাঠে সেরাটা দিতে চাই।”

এশিয়া কাপে লঙ্কান দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে নিয়ে আসালঙ্কা বলেন, “অবশ্যই এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। ওয়ানিন্দু সাদা বলের ক্রিকেটে আমাদের অন্যতম বড় সম্পদ। একজন অধিনায়ক হিসেবে তাকে দলে পাওয়া সত্যিই স্বস্তিদায়ক।”

ভোরের আকাশ//হ.র

শ্রীলঙ্কান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

শেয়ার করুন: