শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবারও বিসিবিতে দুদকের অভিযান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবারও বিসিবিতে দুদকের অভিযান
আবারও বিসিবিতে দুদকের অভিযান

আর্থিক দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই ধারাবাহিকতায় আজ আবারও তদন্তের জন্য বিসিবিতে এসেছে দুদক।

শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে দুদক। এবার চার সদস্যের একটি দল বিসিবিতে অভিযান চালিয়েছে। যদিও আজকের অভিযান সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে ১৫ এপ্রিল অভিযানের পর দুদকের কর্মকর্তারা বলেছিলেন, মুজিব বর্ষ উপলক্ষে বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে এখন পর্যন্ত বিসিবি মাত্র ৭ কোটি টাকার কাগজপত্র দেখাতে পেরেছে। ২ কোটি টাকার খরচ শুধু কথায় বলা হয়েছে। ফলে প্রাথমিকভাবে ১৯-২০ কোটি টাকার গরমিল পাওয়া গেছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: