শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজের জায়গায় বিসিবির দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার অনুপস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজের পরিবর্তে ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।

প্রায় চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে এই সংস্করণে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। তবে শনিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

চোটের কারণে শুধু শেষ ওয়ানডে নয়, পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন মুস্তাফিজ। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

মুস্তাফিজের বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় এলপিএলে যোগ দেওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন এই পেসার।

এর আগে চোটে থাকা লিটন দাসের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি দলে থাকা সাইফউদ্দিন ও ইমনকে অবশ্য আগেই জিম্বাবুয়েতে পাঠিয়েছিল বিসিবি।

আরও পড়ুন

সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে স্পেন-বেলজিয়াম

সাইফউদ্দিনের অন্তর্ভুক্তি নিয়ে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, “অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন। একই সঙ্গে টি-টোয়েন্টি দলে মুস্তাফিজের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।”

আগামী ১১ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

শেয়ার করুন: