শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ

মান্দায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ১৪৮নং ছোট চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা ঘটে। মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধনের পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন কুমার।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাবরিনা আনাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ খেলোয়ার তৈরিতে এই গোল্ডকাপ টুর্নামেন্ট একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডাঃ ইকরামুল বারী টিপুর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান হারুন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে শিশুদের এই ফুটবল লড়াই উপভোগ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ফাইনাল খেলার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই
 

মো. আব্দুস সালামফুটবল টুর্নামেন্ট

শেয়ার করুন: