শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এশিয়া কাপ আয়োজন নিয়ে ছিল নানা রকমের শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে, জল্পনা-কল্পনার অবসান শেষে মাঠে গড়াতে চলেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পর এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়া কাপ শুরুর দিন-তারিখ জানান। এরপর তিনি জানিয়েছেন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি।

২০২৫ সালের এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। শনিবার (২৬ জুলাই) এ ঘোষণা দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। 'বি' গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে একই গ্রুপে ভারত-পাকিস্তান, 'এ' গ্রুপে তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর।  ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। যেখানে দুটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

মূলত ভারতেই হওয়ার কথা ছিল ২০২৫ এশিয়া কাপ। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে আয়োজন স্থান বদলাতে হয়েছে। ভারত আয়োজক হলেও পাকিস্তান দল ভারতে খেলতে অস্বীকৃতি জানালে, যৌথ সিদ্ধান্তে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।

ভোরের আকাশ/এসএইচ

পূর্ণাঙ্গ সূচিবাংলাদেশ ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: