শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেইমার-অ্যালিসনকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেইমার-অ্যালিসনকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
নেইমার-অ্যালিসনকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর এবার আগামী বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত দেশগুলো। সে ধারাবাহিকতায় অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান। এর আগে আগস্টেই ম্যাচ দুটির ভেন্যু ও সময় ঘোষণা করা হয়েছিল। এবার কোচ কার্লো আনচেলত্তি দলও ঘোষণা করেছেন।

রিও ডি জেনেইরোতে বুধবার ঘোষিত ২৬ সদস্যের এই দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস। তবে ইনজুরি কাটিয়ে ওঠা হয়নি নেইমার জুনিয়রের, ফলে তাকে এবারও রাখা হয়নি। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে চোটের কারণে ছিটকে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে তাকে আর দেখা যায়নি। সম্প্রতি বাঁ পায়ের উরুর ইনজুরি নতুন করে তাকে মাঠের বাইরে রেখেছে।

শুধু নেইমারই নন, বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড রাফিনিয়াও। লিভারপুলের হয়ে খেলার সময় চোট পান অ্যালিসন, অন্যদিকে বার্সেলোনার দেওয়া তথ্যে রাফিনিয়া হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। মার্কিনিয়োসও ইনজুরির কারণে বাইরে। এ ছাড়া আগের স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস ও আলেসান্দ্রো রিবেইরোকেও বাদ দিয়েছেন আনচেলত্তি।

এদিকে আনচেলত্তির অধীনে এ পর্যন্ত ব্রাজিল চারটি ম্যাচ খেলেছে—যেখানে দুই জয়, একটি ড্র ও একটি হার তাদের ঝুলিতে গেছে। বর্তমানে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাই টেবিলে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।

আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

ব্রাজিলের স্কোয়াড (প্রীতি ম্যাচের জন্য)

গোলরক্ষক: বেন্তো, এডারসন, হুগো সোसा
ডিফেন্ডার: কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরালদো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র

ভোরের আকাশ // হ.র

ব্রাজিল ফুটবল

শেয়ার করুন: