টি-টোয়েন্টিতে অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ব্যাটে ৭ হাজার রান ও বল হাতে ৫০০ উইকেট—একসঙ্গে এই দুই অর্জন করার বিশ্বে প্রথম ক্রিকেটার এখন সাকিব।
রোববার (২৪ আগস্ট) সিপিএল-এ অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচের ১৫তম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেটের কীর্তি স্পর্শ করেন।
এরপর ১৭তম ওভারে কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে আউট করে মাত্র ২ রান খরচে ওভার শেষ করেন। দুই ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সাকিবের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
এবার এই অর্জনের মাধ্যমে সাকিব কেবল টি-টোয়েন্টিতে নয়, বরং বিশ্ব ক্রিকেটে ব্যাট-বল সমন্বয়ে এক অনন্য মাইলফলক তৈরি করলেন।
ভোরের আকাশ/হ.র