শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তবে ভোটের আগেই স্পষ্ট হয়ে গেছে, চট্টগ্রাম বিভাগের কোটায় পরিচালক হচ্ছেন আসিফ আকবর।

বুধবার (১ অক্টোবর) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টার মধ্যে ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক হেভিওয়েট প্রার্থী।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নেওয়া মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায়, বিভাগীয় কোটায় টিকে আছেন মাত্র দুইজন—কুমিল্লার আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী। অন্য কোনো প্রার্থী না থাকায় দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।

গত তিন মেয়াদে এই পদে দায়িত্ব পালন করেছেন আকরাম খান ও আজম নাসির। এবার তাঁদের স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন মুখ।

অন্যদিকে, প্রার্থিতা প্রত্যাহারের তালিকায় আছেন তামিম ইকবালের পাশাপাশি বিএনপিপন্থী হিসেবে পরিচিত সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবুর মতো আলোচিত নামও।

যাঁরা সরে দাঁড়ালেন

ক্যাটাগরি ১
মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)
তৌহিদ তারেক (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি ২
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র)
মাসুদুজ্জামান (মোহামেডান)
সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
অসিফ রাব্বানী (শাইনপুকুর)
ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
ফাহিম সিনহা (সূর্যতরুণ)
সাইফুল ইসলাম সপু (গোপীবাগ ফ্রেন্ডস)
ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

ক্যাটাগরি ৩
সিরাজউদ্দিন আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

ভোরের আকাশ // হ.র

বিসিবি নির্বাচনবাংলাদেশ ক্রিকেট বোর্ডআসিফ আকবর

শেয়ার করুন: