শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবির কোচিং প্যানেলে যোগ দিলেন নাজিমউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন এবার যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্যানেলে।  

দীর্ঘ ঘরোয়া ক্যারিয়ারের পর কোচ হিসেবে নিজের দক্ষতা গড়ে তোলেন নাজিম।  এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন বিসিবির বিভিন্ন পর্যায়ের দল গঠনে ও খেলোয়াড় তৈরিতে কোচ হিসেবে তার নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) চিঠিও পেয়েছেন।  এরপর সাবেক এই ক্রিকেটার বলেন, হ্যাঁ কোচ হিসেবে জয়েন করেছি, চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের।  যখন কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কিছু হবে তখন সেখানে কাজ করব।  চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা রয়েছে অর্ধেক আমি এবং অর্ধেক মুমিন ভাই করবেন।

কাজের পরিধি নিয়ে নাজিম বলেন, এখন দেখি আমাদের কাজ থাকবে অনূর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৬ ক্রিকেটারদের বাছাই করা।  আমার অধীনে যে জেলাগুলো থাকবে সেখানে আমি প্রধান কোচ থাকব।  নোবেল ভাইয়ের জায়গায় মূলত আমি জয়েন করেছি।

তিনি আরও জানান, হ্যাঁ অবশ্যই বিসিবিতে কাজ করার লক্ষ্য তো প্রত্যেকটা কোচের থাকে।  আমারও তেমনটাই ছিল দেশের জন্য কাজ করবো।  বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব।  আমি একজন সাবেক ক্রিকেটার এখন কোচিংয়ে জয়েন করেছি।  চেষ্টা করব নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর।

সবশেষ নাজিমউদ্দিন বলেন, রুট লেভেলে যারা থাকবে তাদের নিয়ে আমি কাজ করব।  এখন যারা জুনিয়র আছে ওদের বেসিকটা যাতে স্ট্রং হয় সেটাই আমার লক্ষ্য থাকবে।  নিজের সততা ধরে রাখা সব থেকে বড় কাজ।  যারা দলে আসার যোগ্য তারা যেন সুযোগ পায়।

ভোরের আকাশ/জাআ

বিসিবি

শেয়ার করুন: