শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে আমিরাতের ঐতিহাসিক জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে আমিরাতের ঐতিহাসিক জয়
বাংলাদেশের বিপক্ষে আমিরাতের ঐতিহাসিক জয়

রোমাঞ্চকর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এই ম্যাচে ২০৬ রানের বিশাল লক্ষ্য এক বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে দলটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই আমিরাতের প্রথম জয়। একই সঙ্গে এই প্রথমবার দুইশ রানের বেশি সংগ্রহ গড়েও হারলো বাংলাদেশ।

অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে ভর করে দুর্দান্ত সূচনা পায় আমিরাত। ৯.২ ওভারেই দলের স্কোর ছুঁয়ে ফেলে ১০০। মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করেন ওয়াসিম। ৩৫ বলে ৩৯ রান করে ওপেনার মোহাম্মদ জোহাইব আউট হলে ভাঙে ১০৭ রানের উদ্বোধনী জুটি।

বাংলাদেশের পক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেনের জোড়া আঘাতে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। তবে ৬৪ রানে জীবন পাওয়া ওয়াসিম পরিস্থিতি সামলে নিয়ে আক্রমণ চালিয়ে যান। শেষ পর্যন্ত ৪২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রানে থামেন তিনি।

শেষ ৩০ বলে আমিরাতের প্রয়োজন ছিল ৫৭ রান। চাপের মুখে একাধিক উইকেট হারালেও শেষ ওভারে দরকার ছিল মাত্র ১২ রান। হায়দার আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আমিরাত।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরল। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ২১ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: