শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তোলপাড়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তোলপাড়
ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তোলপাড়

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় থেকেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয় নিশ্চিত করতে গিয়ে দেশটির তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস রেকর্ডগড়া সেঞ্চুরি করেছেন। তিনি নিজ দেশে সর্বকনিষ্ঠ এবং দ্রুততম দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি সম্পন্ন করেছেন, এছাড়া আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২০ রানের ইনিংস খেলেছেন।

আজ (বুধবার) প্রকাশিত আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১০০-এর বাইরে থাকা ব্রেভিস নতুন ইনিংসে এক লাফে ৮০ ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছেছেন। সিরিজে আরও ভালো ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড (৬ ধাপ, ১০ম), ক্যামেরন গ্রিন (৬ ধাপ, ১৭তম), দক্ষিণ আফ্রিকার ত্রিস্তান স্টাবস (১২ ধাপ, ২৮তম) ও রায়ান রিকেলটন (৪৫ ধাপ, ৮১তম)। শীর্ষে ভারতের অভিষেক শর্মা, দুই ও তিনে যথাক্রমে তিলক ভার্মা ও ফিল সল্ট।

বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে আছেন জ্যাকব ডাফি, আদিল রশিদ ও আকিল হোসেন। তরুণ প্রোটিয়া পেসার কেনা মাফাখা ৬১ ধাপ এগিয়ে ৯১তম স্থানে। এছাড়া অস্ট্রেলিয়ার বেন দারউইশ ৬০ ধাপ এগিয়ে ৬১তম, আফ্রিকার লুঙ্গি এনগিডি ১৪ ধাপ এগিয়ে ৫০তম এবং কাগিসো রাবাদা ১৫ ধাপ এগিয়ে ৪৪তম হয়েছেন।

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে রোহিত শর্মা দুই নম্বরে অবস্থান করছেন, শীর্ষে শুভমান গিল, আর বাবর আজম তিনে। ওয়ানডে বোলিংয়ে ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতি ৫ ধাপ এগিয়ে ১২তম।

টেস্টে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে রাচিন রবীন্দ্র ১৫ ধাপ এগিয়ে ২৩তম, ডেভন কনওয়ে ৭ ধাপ এগিয়ে ৩৭তম এবং হেনরি নিকোলস ৬ ধাপ এগিয়ে ৪৭তম। শীর্ষ তিন ব্যাটার— জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন। বোলিংয়ে শীর্ষে জাসপ্রিত বুমরাহ ও কাগিসো রাবাদা, ম্যাট হেনরি এক ধাপ এগিয়ে তৃতীয় এবং প্যাট কামিন্স এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: