শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে মাঠে মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে মাঠে মিরাজ
অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে মাঠে মিরাজ

অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে মাঠে নামছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছে দুই দলের এই দ্বৈরথ। তবে জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই গল টেস্ট খেলতে নামে বাংলাদেশ দল। সেই জ্বরের ফলে প্রথম দুই দিন মাঠে দেখা যায়নি তাকে।

তবে অসুস্থতা কাটিয়ে আজ বৃৃহস্পতিবার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে গল স্টেডিয়ামে দেখা গেল মিরাজকে। দলের সঙ্গে টিম বাসে করে এসেছেন তিনি। এতদিন অবশ্য ছিলেন টিম হোটেলেই। সবকিছু ঠিক খাকলে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরবেন মিরাজ।

ড্রেসিংরুমে যেমন মিরাজের ফেরায় স্বস্তি, তেমনি গল টেস্টের দুই দিন শেষেও স্বস্তিতে মাঠে থাকা বাংলাদেশ দল। ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ দল– সেটাও বলা যায়। গতকাল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা। আজ আবারো ব্যাট করতে নামবেন নাহিদ এবং হাসান মাহমুদ।

ভোরের আকাশ/জাআ

মেহেদী হাসান মিরাজ

শেয়ার করুন: