শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যাথুজের মতো সম্মানের বিদায় চান অধিনায়ক শান্ত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ম্যাথুজের মতো সম্মানের বিদায় চান অধিনায়ক শান্ত
ম্যাথুজের মতো সম্মানের বিদায় চান অধিনায়ক শান্ত

গল টেস্টের শেষে মাঠের আলো নিভলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে জ্বলে উঠল ক্রিকেটীয় সৌহার্দ্যের এক উজ্জ্বল বার্তা। দুর্দান্ত ব্যাটিং, সাহসী নেতৃত্বের পাশাপাশি ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের বিদায়, আর সেই প্রসঙ্গে শান্তর আবেগঘন বক্তব্য ছুঁয়ে গেল ক্রিকেটপ্রেমীদের হৃদয়।

নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেললেন ম্যাথুজ। তাকে করতালি দিয়ে বিদায় জানিয়েছে পুরো বাংলাদেশ দল। সেই দৃশ্যকে শান্ত ব্যাখ্যা করলেন এক অসাধারণ মুহূর্ত হিসেবে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ম্যাথুজ যেভাবে ক্যারিয়ার শেষ করেছেন, তা দুর্দান্ত। দেশের জন্য তার অবদান অসাধারণ। ১০০ টেস্টের বেশি খেলা—এটা সত্যিই অনেক বড় অর্জন।”

তবে শুধু প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা জানিয়েই থেমে থাকেননি শান্ত। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি নিয়েও তিনি কথা বলেন। তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার জায়গা হিসেবেই তিনি এই মুহূর্তকে দেখছেন। তার মতে, “অনেক ইয়াং ক্রিকেটার তাকে দেখে শিখবে, তাদের ইচ্ছা হবে আমিও একদিন ১০০ টেস্ট খেলব।”

অবসরের মতো সংবেদনশীল বিষয়ে শান্ত বরাবরই ব্যক্তিস্বাধীনতার পক্ষে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনেকে মাঠ থেকেই বিদায় নিতে চায়, আবার কেউ চায় না। এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত।” তবে তিনি মনে করেন, কেউ যদি মাঠ থেকে বিদায় নিতে চায়, তাহলে তাকে সম্মানজনকভাবে বিদায় দেওয়ার একটি ‘কালচার’ গড়ে তোলা জরুরি।

বাংলাদেশে অতীতে বহু সিনিয়র ক্রিকেটারকে অবসর ঘিরে অস্বচ্ছতা, দ্বিধা আর বিতর্কের মধ্যে পড়তে দেখা গেছে। শান্ত এই অবস্থার পরিবর্তন চান। তার স্পষ্ট বক্তব্য, “আমি আশা করব, সামনে যদি এরকম অবসর আসে, প্রাপ্য সম্মান যেন সবাই পায়। সম্মানের সঙ্গে বিদায় দিলে একটা সুন্দর সংস্কৃতি তৈরি হয়। আমার মনে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ।”

নেতা হিসেবে শান্তর এমন দৃষ্টিভঙ্গি ক্রিকেট মাঠে যেমন সাহস জোগায়, তেমনি মাঠের বাইরেও ক্রিকেট সংস্কৃতির উন্নয়নে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়।

ভোরের আকাশ//হ.র

শ্রীলঙ্কা ক্রিকেট দলবাংলাদেশ ক্রিকেট দলনাজমুল হোসেন শান্ত

শেয়ার করুন: