শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দলে এসেছে নতুন কোচ এবং ৪ প্লেয়ার

টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সময়সূচি চূড়ান্ত হওয়ার পরই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শান মাসুদের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি।

দলের কয়েকজন সদস্য—আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান—বর্তমানে লাহোরে চলমান লাল বলের (টেস্ট ফরম্যাট) ক্যাম্পে অংশ নিচ্ছেন। করাচিতে শুরু হবে মূল প্রস্তুতি ক্যাম্প, যেখানে ২৭ এপ্রিল সবাইকে যোগ দিতে বলা হয়েছে। ১ মে পর্যন্ত চলবে ক্যাম্প, এরপর ২ মে বাংলাদেশে রওনা দেবে দল। যারা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন, তারা নিজ নিজ দলের খেলা শেষে দলে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের সিরিজের দল থেকে ১৮ জনের মধ্যে ১১ জন জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির ও আব্দুল্লাহ শফিক।

স্কোয়াড ঘোষণার পাশাপাশি নতুন কোচিং স্টাফও চূড়ান্ত করেছে পিসিবি। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ হয়েছেন টেস্ট দলের প্রধান কোচ। জাতীয় নির্বাচক প্যানেলে যুক্ত হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ শফিক এবং বোলিং কোচ হয়েছেন উমর গুল।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ১৬ মে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজটি ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে।

এদিকে জুনে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে সীমিত ওভারের সিরিজ খেলতে। তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচ শুরু হবে ৯ জুন এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ১৭ জুন থেকে।

সবশেষ মার্চে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। আর বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে, যেখানে বাবর আজমের নেতৃত্বে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ গাজি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ পাকিস্তান টেস্ট

শেয়ার করুন: