বিপিএলে খেলবেন না শাদ হোসেন , খেলবেন বিগ ব্যাশে

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে খেলবেন না। ক্যারিয়ারের উন্নতি এবং অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি বিপিএলের বদলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন। বিসিবি তার চাওয়াকে অনুমোদন করে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র জারি করেছে।
গত আসরে হোবার্ট হারিকেন্স ড্রাফট থেকে তাকে দলে নেওয়া হয়েছিল, কিন্তু বিপিএল ও জাতীয় দলের দায়িত্বর কারণে খেলতে পারেননি। তবে বিগ ব্যাশের নতুন মৌসুমের জন্য তার উপরই ভরসা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, রিকি পন্টিংয়ের পরামর্শেই রিশাদকে দলে রাখা হয়েছে।
নতুন বিগ ব্যাশ মৌসুম শুরু হবে ১৪ ডিসেম্বর এবং ফাইনাল হবে আগামী বছরের ২৫ জানুয়ারি। একই সময়ে বিপিএলও অনুষ্ঠিত হবে, কিন্তু পুরো মৌসুমের অনাপত্তিপত্র থাকার কারণে রিশাদের বিপিএলে খেলার কোনো বাধা নেই।
২৩ বছর বয়সী রিশাদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ৯ ম্যাচে তার শিকার ৮ উইকেট। শুধু বল নয়, ব্যাটিংতেও পারদর্শী এই লেগ স্পিনার।
ভোরের আকাশ // হ.র