শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন সিরিজে বাংলাদেশ স্কোয়াড ও সাকিবকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি। যদিও পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ক থাকছেন না। 

সাকিবের ফেরার বিষয়টি মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছিলেন সদ্য বিলুপ্ত কমিটির পরিচালক ইফতেখার রহমান মিঠু। সেই কমিটির অধীনে প্রধান নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন হাবিবুল বাশার সুমন। শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণার পর সাকিবকে নিয়ে সুমন বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’

যথারীতি সাবেক এই অধিনায়কও সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছা জানিয়েছেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

এ ছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল নিয়ে বাশার বলেন, ‘আমাদের লাস্ট পাকিস্তানের সঙ্গে সফল সিরিজ ছিল। বাংলাদেশ ভাল ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় একাদশে সুযোগ পায়নি এবং কিছু প্লেয়ার নতুন এসেছে গত সিরিজে। আমাদের কাছে মনে হয়েছে আমরা পলিসি সেট করেছি যে, যখন কেউ আসবে তাকে যেন আমরা পর্যাপ্ত সুযোগ দিতে পারি। কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষে আমরা নই।’

ভোরেরআকাশ/সু.পা

সাকিবকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শেয়ার করুন: