শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৩ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছেন পর্তুগিজ কোচ মরিনহো। ১৩ বছর পর তিনি ফের রিয়াল মাদ্রিদের কোচ হলেন তিনি।

তবে আগামী ৭ জুন ক্লাবের সভাপতি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আনা হবে না বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

৬৩ বছরের মরিনহো বর্তমানে বেনফিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করেন এবং এই মৌসুমে প্রিমেইরা লিগায় দলকে তৃতীয় স্থান অর্জনে নেতৃত্ব দেন।

মরিনহোর রিয়ালে আগের কোচিং সময়কাল ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ছিল। সেই সময়ে তিনি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশসুপার কাপ জিতিয়েছিলেন। এবার তিনি আলভারো আরবেলোয়ার জায়গায় আসছেন।

আরও পড়ুন

হরমুজে মার্কিন নৌ-অবরোধ তুলে নিতে ট্রাম্পের ৪ শর্ত

২০১৩ সালে রিয়াল ছাড়ার পর মরিনহো ইংল্যান্ডে ফিরে চেলসির কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেন। ২০১৪-১৫ মৌসুমে তিনি চেলসির হয়ে তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা, ইএফএল কাপ জিতিয়েছিলেন।

২০১৫ সালে পারস্পরিক সম্মতিতে চেলসি ছাড়ার পর ২০১৬ সালে তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হন। প্রথম মৌসুমে তিনি ইউরোপা লিগ, ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড জিতিয়েছিলেন, তবে ২০১৮ সালের ডিসেম্বরে খারাপ পারফরম্যান্সের কারণে বরখাস্ত হন।

ভোরের আকাশ/এসএইচ

মরিনহো

শেয়ার করুন: