ভারতে খেলবে কি না বাংলাদেশ, একদিন সময় দিল আইসিসি

নিরাপত্তা উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ অবস্থায় বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হলেও দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি আইসিসি। সর্বশেষ আইসিসির সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য এক দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
আজ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই সভায় আইসিসির পূর্ণ সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া সংস্থাটির একাধিক শীর্ষ কর্মকর্তাও বৈঠকে উপস্থিত ছিলেন।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এই আলচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না এই সিদ্ধান্ত নিতে আরো একদিন সময় পাচ্ছে বিসিবি।
বিস্তারিত আসছে...
ভোরের আকাশ/এনএস