শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

দক্ষিণ আফ্রিকার ৪০৩ রানের লিড, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যর্থতার সুযোগ নিয়ে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৪০৩ রানের বিশাল লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। ফলে বুধবার (২৫ নভেম্বর) সকালে সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলের হয়ে ইনিংস শুরু করেছেন দুই ওপেনার তানজিদ তামিম ও মাহফিজুল ইসলাম রবিন।

এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেটে ৪৯৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৯১ রানে অলআউট হওয়ায় স্বাগতিকদের লিড দাঁড়ায় ৪০৩ রানে। তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা আর ব্যাটিংয়ে না নামায় সকালের সতেজ উইকেটে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের।

সেঞ্চুরিয়নে প্রথম দিন শেষে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে এইডেন মার্করামের দল। বাংলাদেশের ব্যাটাররা যে উইকেটে রান করতে হিমশিম খেয়েছেন, সেখানে বেশ সাবলীল ছিলেন প্রোটিয়া ব্যাটাররা। দিনের শুরুতে বাংলাদেশি পেসাররাও তেমন সুবিধা করতে পারেননি। ফলে প্রথম উইকেটের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।

৯৬ রানের জুটি ভেঙে প্রথম সাফল্য এনে দেন খালেদ আহমেদ। তাঁর বলে লাইন বুঝতে না পেরে ২৭ রান করে ফেরেন জুবায়ের হামজা।

প্রথম দিন ৪৬ রানে অপরাজিত থাকা মার্কেস অ্যাকারম্যান দ্বিতীয় দিনে ৬১ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। পরের ৫০ রান করতে খেলেন মাত্র ৫০ বল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। লাঞ্চের আগেই পৌঁছে যান দেড়শ রানে। তবে ডাবল সেঞ্চুরির পথে থাকা অ্যাকারম্যানকে থামান শরিফুল ইসলাম। তাঁর ফুলটস ডেলিভারি প্যাডে লাগলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ব্যাটার। ১৩৮ বলে ১৫০ রান করে থামে তাঁর ইনিংস।

আরও পড়ুন

ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির ‘নীলনকশা’ ফাঁস

লাঞ্চের পরপরই আবার উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৩৯ বলে ২০ রান করা ম্যাথু ব্রিটজকেকে ফেরান খালেদ আহমেদ। এরপর একই রান করে শরিফুল ইসলামের শিকার হন রায়ান রিকেলটন।

২৯৬ রানে পঞ্চম উইকেট হারানোর পর টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ৬৬ রান করা জর্জিকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। জর্জি সেঞ্চুরি করতে না পারলেও তিন অঙ্কের দেখা পান মুল্ডার। ১৭৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে সেঞ্চুরির পরপরই তাওহীদ হৃদয়ের বলে জাকের আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। দিনের খেলা শেষে ৬৭ রান নিয়ে অপরাজিত ছিলেন মার্কো জানসেন। পরে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: