শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

এক ওভারেই বাজিমাত সাকিবের, ভিন্সকে ফেরালেন দুর্দান্ত ডেলিভারিতে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এক ওভারেই বাজিমাত সাকিবের, ভিন্সকে ফেরালেন দুর্দান্ত ডেলিভারিতে
এক ওভারেই বাজিমাত সাকিবের, ভিন্সকে ফেরালেন দুর্দান্ত ডেলিভারিতে

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে বাজিমাত করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র এক ওভার বল করেই তুলে নিলেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্সের গুরুত্বপূর্ণ উইকেট।

এই ম্যাচে লাহোরের একাদশে জায়গা পাননি রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ, সুযোগ পান কেবল অভিজ্ঞ সাকিব। করাচি কিংস টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতেই তোলে ৭০ রান। ঠিক এমন এক মুহূর্তে সপ্তম ওভারে আক্রমণে আসেন সাকিব। প্রথম পাঁচ বলেই মাত্র চার রান দেন, আর ষষ্ঠ বলেই ভিন্সকে ফিরিয়ে দেন সাজঘরে।

এই উইকেটটি ম্যাচে গতি ফেরায় লাহোরের জন্য। সাকিবের একমাত্র ওভারেই তৈরি হয় চাপ, যা পরে কাজে লাগান লাহোরের পেসাররা। ম্যাচে করাচি কিংস শেষ পর্যন্ত ১৯০ রান করে। লাহোরের জয়ের লক্ষ্যে প্রয়োজন ১৯১ রান। বোলিংয়ে হারিস রউফ নেন সর্বোচ্চ তিনটি উইকেট, সাকিবসহ চার বোলার ভাগাভাগি করেন বাকি চারটি।

সীমিত সুযোগেও সাকিবের কার্যকারিতা আবারও প্রমাণ করল, অভিজ্ঞতা ও কার্যকর বোলিং কিভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, ব্যাট হাতেও কি নিজেকে প্রমাণ করতে পারবেন সাকিব আল হাসান?

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: