বিশ্বকাপ মহামঞ্চের ফাইনালে ৭ লাল কার্ড

টানটান উত্তেজনাপূর্ণ শিরোপা নির্ধারণী ফাইনালে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচে উত্তেজনা ছড়ায় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনায়। তার বহিষ্কারের পরপরই গোল হজম করে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে লাল কার্ড দেখার ঘটনা খুবই বিরল। এনজো ফার্নান্দেজ এই তালিকায় ষষ্ঠ খেলোয়াড়। এর আগে বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে আরও পাঁচজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।
পেদ্রো মনজোন (আর্জেন্টিনা)
বিশ্বকাপ ফাইনালে প্রথম লাল কার্ড পাওয়া খেলোয়াড় ছিলেন আর্জেন্টিনার পেদ্রো মনজোন। ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচে তিনি এই শাস্তির মুখে পড়েন।
গুস্তাভো দেজোত্তি (আর্জেন্টিনা)
১৯৯০ সালের একই ফাইনালে আরেক আর্জেন্টাইন ফুটবলার গুস্তাভো দেজোত্তিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে একই ম্যাচে দুই খেলোয়াড়ের বহিষ্কারের ঘটনা এটিই প্রথম।
মার্সেল দেসাই (ফ্রান্স)
২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফরাসি ডিফেন্ডার মার্সেল দেসাইকে। তবে ১০ জনের দল নিয়েও ফ্রান্স শেষ পর্যন্ত শিরোপা জেতে।
জিনেদিন জিদান (ফ্রান্স)
২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। ঘটনাটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে আছে।
জন হেইটিঙ্গা (নেদারল্যান্ডস)
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেদারল্যান্ডসের জন হেইটিঙ্গা।
এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন এনজো ফার্নান্দেজ। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়া ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
পারেদেস (আর্জেন্টিনা)
২০২৬ বিশ্বকাপে শেষ বাশির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খেলা শেষে পারেদেস স্পেনের রদ্রি, গাভি ও বোর্হা ইগলেসিয়াসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একই সময়ে নাহুয়েল মোলিনাকেও এক স্প্যানিশ খেলোয়াড়কে ঘুষি মারতে দেখা যায়। পরে ম্যাচ রেফারি পারেদেসকে লাল কার্ড দেন।
ভোরের আকাশ/সু.পা