শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় বাংলাদেশও

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় বাংলাদেশও
উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় বাংলাদেশও

ক্রিকেটের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি স্মরণীয় সিরিজ—একটি ঐতিহাসিক জয়ের জন্য, আরেকটি অপ্রত্যাশিত হারের কারণে।

২০১৬: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়

তালিকার ১৫তম স্থানে রয়েছে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ–ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজেই আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামের প্রথম টেস্টে লড়াই করেও ২২ রানে হারে বাংলাদেশ।

তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১০৮ রানের ঐতিহাসিক জয় পায় টাইগাররা।
ইংল্যান্ডের ইনিংস ভেঙে পড়ে ১০০/০ থেকে ১৬৪ রানে; মিরাজ নেন ৬ উইকেট আর সাকিব শিকার করেন বাকি ৪টি।

২০২১: ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়

তালিকার ৭ম স্থানে আছে ২০২১ সালে কোভিড–পরবর্তী সময়ে অনুষ্ঠিত বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তুলনামূলক দুর্বল দল নিয়েও ক্যারিবীয়রা সবাইকে অবাক করে সিরিজ জেতে ২–০ ব্যবধানে।

চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের ২১০ রানের ইনিংসে* ৩ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুর দ্বিতীয় টেস্টেও সমান লড়াই হয়, তবে শেষ হাসি হাসে সফরকারীরাই।

তালিকার শীর্ষে ভারত

উইজডেন একুশ শতকের সেরা টেস্ট সিরিজ হিসেবে বেছে নিয়েছে ভারতের ২০২০–২১ অস্ট্রেলিয়া সফরকে। অ্যাডিলেইডে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পরও ভারত অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ২–১ ব্যবধানে সিরিজ জয় করে। উইজডেন একে আখ্যা দিয়েছে—“ফিরে আসার সবচেয়ে অবিশ্বাস্য গল্প”।

তালিকার আরও উল্লেখযোগ্য সিরিজ—

৪ নম্বরে: ২০২৩ অ্যাশেজ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ২–২ ড্র)

৫ নম্বরে: ২০২৫ অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি (ইংল্যান্ড বনাম ভারত, ২–২ ড্র)

ভোরের আকাশ//হ.র

টেস্ট ক্রিকেটেবাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন: