শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসী ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রবাসী ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছে বাফুফে
প্রবাসী ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছে বাফুফে

তিন দিনব্যাপী প্রবাসী ফুটবলারদের ট্রায়াল কার্যক্রম শুরু হয়েছে আজ। সকালে অনূর্ধ্ব-১৯ এবং বিকেলে সিনিয়র (১৯ বছরের বেশি) পর্যায়ে মোট ৪৯ জন ফুটবলার অংশ নেন এই ট্রায়ালে। তবে ট্রায়ালের প্রথম দিনেই অংশগ্রহণকারী ফুটবলারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আমেরিকা, ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ফুটবলাররা অংশ নিচ্ছেন এই ট্রায়ালে। গ্রীষ্মপ্রধান বাংলাদেশের গরমে হিমশীতল অঞ্চলের ফুটবলারদের জন্য খাপ খাওয়ানো সহজ হচ্ছে না— এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তাদের ফুটবল সেন্স ও স্কিলের প্রশংসাও করেছেন অনেকে।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও সাবেক জাতীয় গোলরক্ষক ছাইদ হাসান কানন বলেন,
"প্রথম দিন হিসেবে কিছুটা ক্লান্তি ছিল ফুটবলারদের মধ্যে, গরমও বেশ ছিল। অনেকের ফুটবল সেন্স ভালো, কিন্তু ফিটনেসে ঘাটতি দেখা গেছে। তবে অনেকেরই সম্ভাবনা আছে, সময় দিতে হবে।"

সাবেক কোচ ও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বলেন, "এখনই মন্তব্য করার সময় নয়। অনেকে স্কিল দেখিয়েছে, ফ্রি-কিক থেকে গোলও হয়েছে। এই গরমে তাদের পারফরম্যান্স বিচার করার সময় আবহাওার প্রভাবও বিবেচনায় আনব।"

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলারদের পারফরম্যান্স মূল্যায়নের সময় তাদের বয়স, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময়, এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রগুলো বিবেচনায় রাখা হবে।

এদিকে, ট্রায়ালের বিচারক প্যানেলে থাকার কথা ছিল দেশের অন্যতম অভিজ্ঞ কোচ মারুফুল হকের। তবে তিনি কোনো সেশনে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, "ফেডারেশন থেকে যোগাযোগ করা হয়েছিল, আমি বিনয়ের সঙ্গে না করেছি। আমি এই প্রক্রিয়ায় থাকছি না।"

তবে বাফুফে প্রথমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তার নাম উল্লেখ না করলেও, কিছু সময় পর সংশোধিত বিজ্ঞপ্তিতে মারুফের নাম যুক্ত করা হয়। এ নিয়ে তিনি বলেন,
"আমি না করেছি, এখন ফেডারেশন কী করেছে সেটা তাদের বিষয়।"

আজকের ট্রায়ালে উপস্থিত ছিলেন:

  • মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ
  • এএফসি প্রো লাইসেন্সধারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু
  • বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি
  • বাফুফের হেড অফ একাডেমি গোলাম রব্বানী ছোটন
  • সাবেক জাতীয় গোলরক্ষক ছাইদ হাসান কানন

এ ছাড়া জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও ছিলেন পর্যবেক্ষকের ভূমিকায়।

ভোরের আকাশ//হ.র

ফুটবল-বিশ্বকাপ

শেয়ার করুন: