শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইনজুরির কবলে রোহিত-কোহলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি ও মুম্বাইয়ে রোহিত শর্মা। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্যাঙ্গালুরু। ৩৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫০ রানে আউট হন কোহলি। কিন্তু ব্যাঙ্গালুরুর বোলিং ইনিংসে ফিল্ডিং করতে মাঠে দেখা যায়নি কোহলিকে।

ম্যাচ শেষে কোহলির মাঠে না নামার ব্যাপারে ব্যাঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার বলেন, ‘গোড়ালির ইনজুরিতে পড়েছেন কোহলি। তবে মারাত্মক কিছু না, সামান্য চোট লেগেছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি। এজন্যই ফিল্ডিং করেনি কোহলি। তবে এখন ভালো আছেন। আশা করি, পরের ম্যাচে খেলতে পারবেন কোহলি।’ প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৪ উইকেটে ২৪০ রান করে। ২৪১ রানের লক্ষ্য নিয়ে মুম্বাইয়ের হয়ে ইনিংস শুরু করেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। ৫ ওভারে ৫৬ রান তুলে মুম্বাইকে দারুণ সূচনা এনে দেন তারা।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন রোহিত। তবে আউট হয়ে নয়, হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে আর ব্যাট হাতে নামতে পারেননি রোহিত। তার ইনজুরি নিয়ে দলের ব্যাটার শেরফানে রাদারফোর্ড বলেন, ‘রোহিতের হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। ইনজুরির পরিস্থিতি বুঝার জন্য খুব দ্রুত রোহিতের পায়ে স্ক্যান করানো হবে।’ মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে আজ রোহিতের পায়ে স্ক্যান করানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করছে, রোহিতের ইনজুরি কতটা গুরুতর।

ভোরের আকাশ/সু.পা

ইনজুরিতে রোহিত-কোহলি

শেয়ার করুন: