শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির জোড়া গোলে মায়ামির ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

 এলএ গ্যালাক্সির কাছে হার দিয়ে শুরু করা ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি এসসির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে তারা দাঁতভাঙা জবাব দেয় চার গোল করে, যার মধ্যে দুটি করেছেন লিওনেল মেসি।

রোববার (১ মার্চ ) রাতে ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে প্রথমবার জিতল মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানের জয়ে তেলাসকো সেগোভিয়া একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস ধরে মেসি স্কোর ২-২ করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একার প্রচেষ্টায় লিড এনে দেন। জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেন মেসি। ৯০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।

মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেছেন, ‘এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে তারা ছিল একটি চ্যাম্পিয়নশিপ দল। সেখানে কোনো কৌশল ছিল না, তেমন কিছুই ছিল না। সেখানে ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দায়বদ্ধতা। আমার মনে হয় দলটি ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা গত বছর চ্যাম্পিয়ন ছিল। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই তা করে দেখিয়েছে। এই জয় তাদেরই।’

বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মৌসুমের প্রথম দুটি গোল করলেন এক ম্যাচেই। তাতে রেগুলার সিজনের প্রথম ৫৫ এমএলএস ম্যাচে তার গোল ৫২টি, এর মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। এতে করে তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৮৯৮টি, যার মধ্যে বার্সার হয়ে ৬৭২ ও আর্জেন্টিনায় ১১৫।

মাসচেরানো মেসিকে নিয়ে বললেন, ‘সে এই খেলাটি খেলা সর্বকালের সেরা খেলোয়াড়। সে একজন নেতা, আর একজন নেতা হিসেবে সে অন্যদের অনুপ্রাণিত করে। তবে প্রায়ই তার নিজেরও অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন হয়। যখন সে (বল নিয়ে) সামনের দিকে এগোচ্ছিল, তখন তার কাছে আক্রমণের আরও অনেক বিকল্প ছিল। এতসব সুযোগের মাঝে, অন্য কারো চেয়ে ভালো সুযোগ তৈরি করার ক্ষমতা তার স্পষ্টভাবেই আছে, আর সেটিই আমাদের খেলাটি ঘুরিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে।'

মার্কো পাসালিচ ১৮ মিনিটে অরল্যান্ডোকে এগিয়ে দেন। ছয় মিনিট পর মার্টিন ওডেজা স্কোর ২-০ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিট যেতে মায়ামি ব্যবধান ২-১ এ কমায়, গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর মেসি শো, তাতে দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে জিতেছে মায়ামি।

ভোরের আকাশ/আ.র

ইন্টার মায়ামি

শেয়ার করুন: