বিসিবির ডি-থ্রি টুর্নামেন্টে কারা আছেন ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে?

ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় এনে ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ নামে নতুন টুর্নামেন্ট চালু করছে বোর্ড। অনেকটা ইংলিশ কাউন্টি ক্রিকেটের আদলে তৈরি এই কাঠামোর প্রথম আসর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর আগে আগামী ২৬ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। ইতোমধ্যে নিলামের জন্য ক্রিকেটারদের ক্যাটাগরিভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে।
এ ক্যাটাগরিতে আছেন যেসব ক্রিকেটার
মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মো. শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, জাকের আলি অনিক ও নাহিদ রানা।
বি ক্যাটাগরিতে আছেন যারা
সাব্বির রহমান, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, তানভীর ইসলাম, হাসান মুরাদ, রাকিবুল হাসান, অমিত হাসান, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আলিস আল ইসলাম।
ভোরের আকাশ/সু.পা