শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন ডি ব্রুইনা
ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন ডি ব্রুইনা

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইন। মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ায় সিটিজেন শিবিরে তার এক দশকের পথচলার ইতি হচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়াম মিডফিল্ডার।

পোস্টে ডি ব্রুইনা লিখেছেন, এটা (সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট) দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে, বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরিই সেই আলাপে চলে যাব এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে সামনের কয়েকটি মাসই হবে আমার শেষ সময়।

আগামী ৩০ জুন ডি ব্রুইনার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে ম্যানসিটির চুক্তির মেয়াদ। এরপর আর চুক্তি নবায়ন হচ্ছে না দুই পক্ষের মধ্যে। ২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে পাঁচ কোটি ৪৫ লাখ পাউন্ডে তাকে কিনেছিল সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে বর্তমানে তার দশম মৌসুম চলছে।

তাই ভক্তদের উদ্দেশে ডি ব্রুইনা লিখেছেন, এই বিষয়টি (ক্লাব ছেড়ে যাওয়া) নিয়ে লেখা সহজ নয়, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে, এই দিনটি একসময় আসে। সেই দিনটি চলে এসেছে এবং সবার আগে আমার মুখ থেকেই এটি শোনা আপনাদের প্রাপ্য।

পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, 'সুরি, রোম, মেসন, মিশেল এবং আমি এই শহরকে কখনো ভুলব না। ম্যানচেস্টার’ চিরকাল আমাদের সন্তানের পাসপোর্টে থাকবে এবং তার চেয়েও বেশি করে, আমাদের হৃদয়ে। এই শহর সবসময়ই আমাদের ঘর থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: