শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনা ডিফেন্ডার ওটামেন্ডি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক আসর হিসেবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই ঘোষণার বাস্তবায়ন ঘটিয়ে ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন। জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ১৩৯টি ম্যাচ। স্পেনের বিপক্ষে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিই ছিল আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর নিজের ইনস্টাগ্রাম পোস্টে অবসরের ঘোষণা দেন ওটামেন্ডি।

তিনি লেখেন, "আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যটাই এমন যে, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। যদিও আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।" আরও লিখেছেন, "ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।"

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও এখনই পেশাদার ক্লাব ফুটবল ছাড়ছেন না ওটামেন্ডি। সম্প্রতি তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। এর আগে ইউরোপে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে খেলেছেন।

আরও পড়ুন

চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা বারকো

বিদায়ী বার্তায় ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশে ওটামেন্ডি বলেন, "সবকিছু পেছনে ফেলে আমি হৃদয়ে প্রশান্তি নিয়েই বিদায় বলছি। নিজের সর্বোচ্চটা দেওয়ার ক্ষেত্রে কখনও কার্পণ্য করিনি, কখনও বিশ্বাস হারাইনি। এই জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।"

তিনি আরও বলেন, "কখনও বিশ্বাস হারাবে না। অনেক সময় মনে হতে পারে, লক্ষ্য অর্জন অসম্ভব। কিন্তু এই জার্সি সেই মানুষদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে। মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন বা উদ্দীপনা কেড়ে নিতে না পারে। আমি নিশ্চিত, আমাদের ইতিহাসের পরবর্তী অধ্যায় তোমরাই লিখবে।"

ভোরের আকাশ/সু.পা

আর্জেন্টিনা, ওটামেন্ডি

শেয়ার করুন: