শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ সুযোগ পেলেন ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে। বুধবার অনুষ্ঠিত নিলামে প্রথমে অবিক্রীত থাকলেও পরে নতুনভাবে ডাক উঠলে দুজনকেই দলে টেনে নেয় ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজি।

ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস, যা মুকেশ আম্বানির মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। এর ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অন্যদিকে, দ্বিগুণ অর্থাৎ ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর এটি হবে টাইগার পেসারের দ্বিতীয় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা।

এর আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামে ওঠার আগেই সাইন করে রেখেছিল দুবাই ক্যাপিটালস। ফলে তিনজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন মরুর দেশে আয়োজিত এই টুর্নামেন্টে।

তবে নিলামে অবিক্রীত থেকে গেছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলার ভিত্তিমূল্যের হলেও কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায়নি।

ভোরের আকাশ//হ.র

তাসকিন আহমেদসাকিব আল হাসান

শেয়ার করুন: