জিদানের ছেলেকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়ার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। পাশাপাশি দলের নেতৃত্বে রয়েছেন রিয়াদ মাহরেজ।
মাহরেজের সঙ্গে অভিজ্ঞতার ভারসাম্য আরও শক্তিশালী করেছেন আলজেরিয়ার রেকর্ড সংখ্যক ম্যাচ খেলা ডিফেন্ডার আইসা মান্দি। মিডফিল্ডার নাবিল বেন্তালেব ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।
লুকা জিদানের অন্তর্ভুক্তি এই স্কোয়াডের অন্যতম বড় চমক। গত এপ্রিলে গ্রানাডার হয়ে খেলতে গিয়ে চোয়ালে আঘাত পেয়ে তিনি চোটে পড়েছিলেন। গত অক্টোবর জাতীয় দলে অভিষেকের পর ২৮ বছর বয়সী এই গোলরক্ষক এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন।
২০১৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হারের পর এই প্রথম বিশ্বমঞ্চে খেলতে নামছে আলজেরিয়া। জে গ্রুপে আর্জেন্টিনার বিপক্ষে ১৬ জুন মাঠে নামার আগে তারা নেদারল্যান্ডস ও বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।
আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: উসামা বেনবত, মেলভিন মাসতিল, লুকা জিদান
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলগালি, রামি বেনসেবাইনি, সমীর চেরগুই, জাওয়েন হাজাম, আইসা মান্দি, ওসজেড আমাইন তুগাই
মিডফিল্ডার: হুসেম আওয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিতরাউই, রামিস জেরুকি
ফরোয়ার্ড: মোহাম্মদ আমাইন আমুরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস গেদজেমিস, আমাইন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।
ভোরের আকাশ/সু.পা