শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে দেশের মাটিতে অনার্স বোর্ড চালু করল বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
অবশেষে দেশের মাটিতে অনার্স বোর্ড চালু করল বিসিবি
অবশেষে দেশের মাটিতে অনার্স বোর্ড চালু করল বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে পাঁচ উইকেট নেওয়ার পর স্টেডিয়ামে অনার্স বোর্ড না থাকায় হতাশা প্রকাশ করেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেই সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছিলেন, যেন দেশের স্টেডিয়ামগুলোতেও আন্তর্জাতিক মানের অনার্স বোর্ড স্থাপন করা হয়।

মিরাজের সেই অনুরোধ গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বেই দেশে প্রথমবারের মতো অনার্স বোর্ড চালু করেছে বিসিবি।

বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজায় টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনার্স বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনিই অনার্স বোর্ডের পর্দা উন্মোচন করেন।

এর আগে, অনুষ্ঠানে দেশের প্রথম টেস্ট স্কোয়াডের সদস্যদের হাতে স্মারক ব্লেজার তুলে দেওয়া হয়। উপদেষ্টার সঙ্গে মঞ্চে ছিলেন বিসিবি সভাপতি বুলবুলও।

 

ভোরের আকাশ/হ.র

বিসিবি

শেয়ার করুন: