শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতিহাস গড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি, পুরুষদের চেয়েও বেশি অর্থ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ক্রিকেট বিশ্বে ঘটল নজিরবিহীন এক ঘটনা। ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি টাকা!) যা কিনা ছাপিয়ে গেছে পুরুষদের ২০২৩ বিশ্বকাপজয়ীদের পুরস্কারকেও।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে সংস্থাটি।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতে এবং আংশিকভাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৮ দলের এই মর্যাদার টুর্নামেন্ট। এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি।

অবাক করা তথ্য হলো, নারীদের এই বিশ্বকাপের পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, এটি নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানির এই ব্যাপক বৃদ্ধির মাধ্যমে আমরা দেখাতে চাই, নারী ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, ২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। এবার চ্যাম্পিয়নদের জন্য প্রাইজমানি বেড়ে দাঁড়াল ৪.৪৮ মিলিয়নে। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের মাটিতে পুরুষ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবার পেছনে ফেলল নারী ক্রিকেট।

বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। টুর্নামেন্টের সূচি ও ভেন্যু শিগগিরই প্রকাশ করবে আইসিসি।

কে কত প্রাইজমানি পাবে

চ্যাম্পিয়ন দল পাবে: ৪.৪৮ মিলিয়ন ডলার

রানার্স-আপ: ২.২৪ মিলিয়ন ডলার

সেমিফাইনালিস্ট দল : ১.১২ মিলিয়ন ডলার করে

গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের পুরস্কার: ৩৪,৩১৪ ডলার

৫ম ও ৬ষ্ঠ স্থানে থাকা দল: ৭ লাখ ডলার করে

৭ম ও ৮ম দল: ২.৮ লাখ ডলার করে

প্রত্যেক অংশগ্রহণকারী দল পাবে: ২.৫ লাখ ডলার

ভোরের আকাশ/তা.কা

নারী ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

শেয়ার করুন: