শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লাওতারোর গোল, ইন্টারের ‘বায়ার্ন দূর্গ’ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
লাওতারোর গোল, ইন্টারের ‘বায়ার্ন দূর্গ’ জয়
লাওতারোর গোল, ইন্টারের ‘বায়ার্ন দূর্গ’ জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লাওতারো মার্তিনেজের গোলে ২২ ম্যাচ অজেয় থাকা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। 

মঙ্গলবার (৮ এপ্রিল) আলিয়াঞ্জ অ্যারেনায় নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চমক দেখালো ইন্টার মিলান। ইন্টার মিলানের হয়ে ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেছেন ডেভিড ফ্রাত্তেসি। 

ঘরের মাঠে আক্রমণের ঝড় বইয়ে দিলেও গোলের দেখাটাই পায়নি বায়ার্ন। ইন্টারের চেয়ে দ্বিগুণ বেশি শট নিয়েছে তারা। গোলমুখে শটও ছিল প্রায় দ্বিগুণ। বল দখল কিংবা বড় সুযোগ কোথাও পাত্তা পায়নি ইন্টার। কিন্তু, ফিনিশিং দক্ষতার কারণেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ফলাফল গিয়েছে ইন্টারের পক্ষে।

প্রথমার্ধেই ৭টি শট লক্ষ্যে রেখেছেন বায়ার্নের আক্রমণের ভরসা হ্যারি কেইন, মাইকেল ওলিসরা। কিন্তু এই অর্ধে গোলের দেখা পেয়েছিল ইন্টার। সপ্তম মিনিটে মাইকেল ওলিসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২০তম মিনিটে বক্সে ঢুকে বুলেট গতির কোনাকুণি শট নেন রাফায়েল গেরেইরো। সেটা ফেরান ইয়ান সোমের। এর আগে ওলিসের আরও এক শট ফিরিয়েছিলেন ইন্টারের সুইসগোলরক্ষক।

অনেকটা ধারার বিপরীতে ৩৮ মিনিটে লিড পায় ইন্টার মিলান। ডান দিক থেকে আলেস্সান্দ্রো বাস্তোনি আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। মার্কাস থুরাম ব্যাক হিলে খুঁজে নেন সতীর্থ লাউতারো মার্তিনেজকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড নিখুঁত শটে ইন্টারকে এগিয়ে দেন (১-০)।

শেষ ১৫ মিনিটের জন্য একসাথে তিনটি পরিবর্তন আনেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। লেরয় সানেকে তুলে নামান অভিজ্ঞ থমাস মুলারকে। গেরেইরার বদলি নামান ফরোয়ার্ড সার্জিও নাব্রিকে। এই মৌসুমেই বায়ার্ন ছাড়তে যাওয়া মুলার মাঠে নেমেই নিজের কারিশমা দেখান। কোনার্ড লাইমারের বাড়ানো বল থেকে গোল করেন মুলার। বাভারিয়ানদের হয়ে এটি তার ২৪৮তম গোল।

তবে আলিয়াঞ্জ অ্যারেনার ঘরের মাঠের সমর্থকদের স্তব্ধ করতে ইন্টার সময় নিয়েছে ৩ মিনিট। কার্লোস অগাস্তোর বাড়ানো ক্রস থেকে গোল করেন ডেভিড ফ্রাত্তেসি। ২-১ গোলে হার নিশ্চিত হয় বায়ার্নের মিউনিখের। আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগে ইন্টারের ঘরের মাঠ সান সিরোয় মুখোমুখি হবে দুই দল।

ভোরের আকাশ/এসএইচ

লাওতারো মার্তিনেজউয়েফা চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখইন্টার মিলান

শেয়ার করুন: