শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। মূল লড়াইয়ের আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিক দলের ব্যাটাররা। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ দিন শেষে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, শুরুটা তার জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল।

মিরাজ বলেন, “প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলতে। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। আমার জন্য বিষয়টি কিছুটা কঠিন ছিল, কারণ এই প্রথম আমি এই কন্ডিশনে খেলছি।”

আরও পড়ুন

থাইল্যান্ডে ফুটবল মাঠে বজ্রপাতে এক খেলোয়াড় নিহত, আহত ৯

তিনি আরও বলেন, “আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছি। শুরুতে রান করার চেয়ে উইকেটে টিকে থাকা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য ছিল। পরে যখন সুযোগ পেয়েছি, তখন রান করা সহজ হয়েছে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন মিরাজ। তিনি বলেন, “অবশ্যই সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মানসিকতা নিয়ে খেলেছি, সেটি ধরে রাখতে পারলে আমার জন্য ভালো হবে। একই সঙ্গে দলের জন্যও এটি ইতিবাচক হবে।”

ভোরের আকাশ/সু.পা

প্রস্তুতি ম্যাচে, মিরাজের সেঞ্চুরি

শেয়ার করুন: