শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তামিম-শান্তর জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান।

মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান।

ওভারের প্রথম বলে দৃষ্টিনন্দন এক বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন সাইফ। তবে পরের বলেই বাইরে বেরিয়ে আসা ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। সেখানে দুর্দান্ত ক্যাচ নেন মার্নাস লাবুশেন। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন সাইফ।

তবে এরপরই ম্যাচে আসে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত এলিসের প্রথম বলেই চার মেরে আত্মবিশ্বাসী শুরু করেন। কিন্তু পরের ডেলিভারিতেই দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। এবার অবশ্য বল হাতে রাখতে পারেননি লাবুশেন। সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় দ্বিতীয় জীবন পান বাংলাদেশের অধিনায়ক।

জীবন পাওয়ার পর শান্ত এবং ওপেনার তামিম ইকবাল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। শুরুর সতর্কতা কাটিয়ে দুজনই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন। বিশেষ করে তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং দ্রুত রান তুলতে থাকেন।

পাওয়ার প্লে শেষে তামিম ২৫ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে শান্ত খেলছিলেন ৩০ বলে ২৫ রানের ইনিংস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে ভালো অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ।

উল্লেখ্য, ২০১১ সালের পর এই প্রথম কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ওয়ানডেতে দুই দলের ২২ দেখায় বাংলাদেশের জয় ছিল মাত্র একটিতে। তাই টাইগারদের জন্য সিরিজটি বিশেষ গুরুত্ব বহন করছে।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: