নাঈম-শান্তদের জন্য জাতীয় দলের দরজা খোলা

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এ কারণে এশিয়া কাপের দলে তার না থাকাটাই স্বাভাবিক। তবে দুই সিরিজ পর আবারো বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ।
তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, দল থেকে বাদ পড়লেই নাঈম-শান্তদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হবে এমন নয়।
লিপু মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন:“শান্ত যখন প্রথম দল থেকে বাদ পড়লেন, তখনই তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একদম পরিস্কার করেছি আমরা কি চাই এবং ফেরার জন্য তাকে কি করতে হবে। কারো জন্যেই আমাদের দরজা বন্ধ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অন্য ফরম্যাটে খেলেন, তারা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”
তিনি আরও যোগ করেন:“নতুন ফরম্যাটে প্রত্যেক জায়গায় চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পারফরম্যান্স প্রয়োজন। আমাদের এনসিএল টি-টোয়েন্টি এবং বিপিএলে নিজের জায়গায় খেলার সুযোগ আছে, যেখানে নিজের কৃতিত্ব প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে।”
লিপু বলেন:“কাউকে দল থেকে বাদ দেয়ার আগে আমরা অনেক কিছুই বিবেচনা করি। নাঈম শেখ তার সামর্থ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করেছেন। তবে টপ এন্ড টি-টোয়েন্টিতেও সে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারেনি। তাকে পুনরুদ্ধার করতে হলে আরও উন্নতি করতে হবে। আমাদের তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
দল থেকে বাদ পড়া নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়নি। পারফরম্যান্স ও উন্নতির মাধ্যমে তারা আবারও সুযোগ পেতে পারেন।
ভোরের আকাশ/হ.র