শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, মুখোমুখি ফিফা ও উয়েফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য গঠিত একটি সহযোগী প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফা ঘোষণা দেয়, ফিফার এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তারা এবং তাদের সদস্যভুক্ত জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। এই ঘোষণার মাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে কঠোর বার্তা দিয়েছে সংস্থাটি।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, নতুন একটি প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনা করা হবে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ফিফার হাতেই থাকবে, তবে ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের নামও আলোচনায় এসেছে।

এখন কী হতে পারে?
আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ফিফার সদস্য দেশগুলোকে সিদ্ধান্ত জানাতে হবে, তারা এই অর্থায়ন পরিকল্পনা সমর্থন করবে কি না। প্রস্তাব অনুমোদিত হলে আগামী বছরের ১ জানুয়ারি প্রতিটি সদস্য দেশকে এককালীন দুই কোটি মার্কিন ডলার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সময়ের মধ্যেই পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ চলবে। যদি এর মধ্যে পরিকল্পনাটি অনুমোদিত হয় এবং উয়েফা তার অবস্থানে অটল থাকে, তাহলে টুর্নামেন্ট চলাকালেই ইউরোপের কয়েকটি দল সরে দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এর পরবর্তী বড় ফিফা প্রতিযোগিতা নারী বিশ্বকাপের প্লে-অফ। সেখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের মতো দল অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, খেলোয়াড়দের ক্ষতিগ্রস্ত না করে সংকটের সমাধান হবে।

উয়েফার সহসভাপতি লরা ম্যাকঅ্যালিস্টার বলেছেন, এই সংকটের জন্য উয়েফা দায়ী নয়; বরং পরিস্থিতির সৃষ্টি করেছে ফিফা। তার ভাষায়, কেউই চায় না খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হোক বা কোনো দেশ সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা থেকে বঞ্চিত হোক।

ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন
উয়েফার পর উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও ফিফার পরিকল্পনার বিরোধিতা করেছে। তাদের ৪১টি সদস্য সংস্থাও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ফিফার সহসভাপতি ডেবি হিউইটও প্রকাশ্যে পরিকল্পাটির বিরোধিতা করেছেন। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনও উয়েফার অবস্থানকে সমর্থন জানিয়েছে।

সমালোচকদের অভিযোগ, ইনফান্তিনো ফিফার নিজস্ব অংশীদার ও সদস্য সংস্থাগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই পরিকল্পনাটি সামনে এনেছেন। এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হয়েছে।

আগামী বছরের মার্চে চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির নির্বাচনে দাঁড়ানোর কথা ইনফান্তিনোর। এতদিন ধারণা করা হচ্ছিল, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিকল্প প্রার্থী নিয়ে আলোচনাও শুরু হয়েছে।

সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছেন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফি। যদিও তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি ফিফা সভাপতির দায়িত্ব নিতে আগ্রহী নন।

ফুটবল কি বিভক্ত হয়ে যাবে?
ফিফার ২১১ সদস্যের মধ্যে উয়েফার সদস্য মাত্র ৫৫টি হলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী মহাদেশীয় সংস্থা এটি। বিশ্বকাপ, নারী বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের সাম্প্রতিক আসরগুলোতে সেমিফাইনালে ওঠা অধিকাংশ দলই ইউরোপের।

আরও পড়ুন

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগে আপত্তি এএফসিরও

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দলগুলো ছাড়া ফিফার কোনো বৈশ্বিক প্রতিযোগিতার বাণিজ্যিক মূল্য অনেকটাই কমে যাবে। আবার ফিফার প্রতিযোগিতা ছাড়া ইউরোপীয় ফুটবলেরও বড় ক্ষতি হবে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন মনে করেন, শেষ পর্যন্ত দুই পক্ষই সমঝোতার পথে হাঁটবে। তার মতে, ফুটবলকে দুই ভাগে বিভক্ত করার মতো পরিস্থিতি কারও জন্যই লাভজনক নয়। তাই সংকটের সমাধানে ফিফাকেই আলোচনার উদ্যোগ নিতে হবে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা ও উয়েফা

শেয়ার করুন: