শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণার একার লড়াইয়ে হারের ব্যবধান কমাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

লড়াইটাই শুধু করলেন স্বর্ণা আক্তার। বাংলাদেশকে জয়টা এনে দিতে পারলেন না আর। তাতে সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ২৫ রানের পরাজয় দেখল বাংলাদেশ নারী দল। লক্ষ্যটা বেশ বড় দিয়েছিল শ্রীলঙ্কা।

তবু ১৬২ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত ১৬ রানে ফেরদৌস আউট হতেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। কেননা ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।

তাতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে শুধু ফিফটি করে পরাজয়ের ব্যবধান কমান স্বর্ণা আক্তার। তার ৬০ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার দিলারা। ১৩৩.৩৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়।

প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মালকি মাদারা-মিথিলা আয়োধায়া ও চামিরা আতাপাত্তু।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জোড়া ফিফটিতে ১৬১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। ইমেশা দুলানির ৫৫ রানের বিপরীতে সর্বোচ্চ ৬১ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। তাদের বাইরে ৩২ রান করেন অধিনায়ক চামিরা আতাপাত্তু। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা নারী দল : ২০ ওভারে ১৬১/৪ (হার্শিথা ৬১, দুলানি ৫৫, আতাপাত্তু ৩২; সুলতানা ২/২৯, নাহিদা ১/২৬, মারুফা ১/৩৭)।

বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১৩৬/৭ (স্বর্ণা ৬০, দিলারা ২৩, জুয়াইরিয়া ১৬, সোবহানা ১৬; আতাপাত্তু ২/১৯, মালকি ২/৩১, মিতালি ২/৩৪)।

ফল : শ্রীলঙ্কা নারী দল ২৫ রানে জয়ী।

ম্যাচসেরা : হার্শিথা সামারাবিক্রমা।

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা নারী দল ১-০ ব্যবধানে এগিয়ে।

ভোরের আকাশ/এনউব

স্বর্ণার একার লড়াইয়ে

শেয়ার করুন: