শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। নতুন হালনাগাদ অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই হিসাবেই র‌্যাংকিং প্রস্তুত করেছে আইসিসি।

বর্তমান র‌্যাংকিংয়ে ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ২৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। শীর্ষ সাতে আর কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ড ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ, দক্ষিণ আফ্রিকা ২৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম এবং পাকিস্তান ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সপ্তম স্থানে।

বাংলাদেশ ২২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে ২২৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে নবম স্থানে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে, শ্রীলঙ্কার ঠিক পেছনে।

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত আছে। বড় অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্রের, তারা ৬ পয়েন্ট যোগ করে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড যথাক্রমে ১৪তম ও ১৫তম স্থানে নেমে গেছে।

ভোরের আকাশ/সু.পা

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়

শেয়ার করুন: