শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কয়েক সপ্তাহ মাঠের বাইরে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মার্চের শেষদিকে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তার আগে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে হাঁটুতে আঘাত নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লেস্টার সিটির এই তারকা। তাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ গুরুতর চোটই পেয়েছেন। ওই ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানো হবে।

এদিকে, কয়েকটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানা গেছে, এমসিএল নামের চোটে পড়েছেন হামজা। যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় থেকে আট সপ্তাহ। তবে অস্ত্রোপচারের দরকার নেই বলেও আশার খবর রয়েছে। স্বাভাবিকভাবেই লেস্টার সিটি চুক্তিবদ্ধ খেলোয়াড় হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে। একইসঙ্গে সেদিকে নজর থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)।

অল্প সময়েই বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে হামজা। জাতীয় দলের ম্যাচে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের উপস্থিতিই বাড়তি তেজ যোগ করে। সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে ২৬ ও ৩১ মার্চ। ওই সময়ে যথাক্রমে ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। ফলে সেসব ম্যাচে হামজাকে পাওয়ার আশায় থাকবে বাফুফে। যদিও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ বিদায় নিশ্চিত করেছিল তৃতীয় রাউন্ড থেকেই।

ভোরের আকাশ/আ.র

ফুটবল

শেয়ার করুন: