শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এভারটনের বিপক্ষে ড্র’য়ে শিরোপা হাতছাড়া প্রায় সিটির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে দারুণ উত্তেজনায়। লন্ডনের আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি—কার হাতে উঠবে ট্রফি, তা নিয়ে চলছিল টানটান প্রতিযোগিতা। কিন্তু এভারটনের বিপক্ষে সিটির সাম্প্রতিক ড্র সেই লড়াইয়ে বড় মোড় এনে দিয়েছে। মার্সেসাইডের হিল ডিকসন স্টেডিয়ামে গত সোমবার রাতে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এই ফলের ফলে শিরোপা দৌড়ে বড় সুবিধা পেয়েছে আর্সেনাল শিবির। অন্যদিকে সিটির শিবিরে তৈরি হয়েছে হতাশা।

সিটি পয়েন্ট হারানোয় ২২ বছরের শিরোপা খরা ঘুচানোর সুবাস পাচ্ছে আর্সেনাল। আপাতত ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬। আর ৩৪ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭১। এখন অবশিষ্ট তিনটি ম্যাচ জিতলে ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন হবে মিকেল আর্তেতার দল। আর সিটিকে শুধু অবশিষ্ট চারটি ম্যাচ জিতলেই হবে না, আর্সেনালের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে। তাই বলা যায়, সিটির এই ড্রতে কয়েক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলা লিগ শিরোপা লড়াইয়ের লাগাম গানারদের হাতে চলে গেল। এ ছাড়া আর্সেনাল তিন ম্যাচের দুটি ঘরের মাঠে খেলবে। ওই দু্ই ম্যাচের প্রতিপক্ষও রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট হাম ও বার্নলি। শুধু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সিটি চার ম্যাচের তিনটিই ঘরের মাঠে খেলবে। তবে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ, অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী দল।

সোমবার রাতে জেরেমি ডোকুর দুর্দান্ত গোলে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল সিটি। কিন্তু ৬৮ থেকে ৮১– এই ১৩ মিনিটের মহাবিপর্যয়ে ম্যাচটা হারতে বসেছিল পেপ গার্দিওলার দল। এই সময় আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সিটির রক্ষণ। যার শুরুটা হয় মার্ক গেহির একটি ভুল থেকে। গত জানুয়ারিতে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৩১ ম্যাচে মাত্র তিনটি ভুল করেছেন তিনি। এই তিনটির মধ্যে সম্ভবত সোমবার রাতের ভুলটির জন্য সবচেয়ে বেশি মূল্য চুকাতে হবে সিটিকে। তাঁর এই ভুল ব্যাক পাস ধরে অনায়াসে সমতা ফেরান ব্যারি। মিনিট পাঁচেক পর ভুল করেছিলেন সিটির অন্য ডিফেন্ডার কুশানভ। এবার অবশ্য গেহি ছুটে এসে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেছিলেন। কিন্তু কর্নার থেকে ঠিকই গোল করেন জ্যাক ও’ব্রায়ান। ৮১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যারি গোল করে বসলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। ২ মিনিট পর হালান্ড ব্যবধান কমান। একেবারে অন্তিম মুহূর্তে সমতা ফেরান জেরেমি ডোকু।

এই ড্র সিটির জন্য হারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। এই ড্রয়ে যে তাদের হাত থেকে লিগ শিরোপার লাগাম ছুটে গেছে, তা অকপটে স্বীকার করেছেন সিটি বস গার্দিওলা, ‘হারের চেয়ে এটা (ড্র) ভালো। এতে বোঝা যায় তারা কেমন দল। শিরোপা এখন আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন নেই।’ 

ভোরের আকাশ/সু.পা

প্রিমিয়ার লিগ

শেয়ার করুন: