শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌরভ ও ডরিয়েলটনের হ্যাটট্রিক

মোহামেডান ও বসুন্ধরা কিংস শেষ চারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেডারেশন কাপ ফুটবলের ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে উত্তেজনাপূর্ণ দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। দিনের নায়ক ছিলেন দুই ভিন্ন দলের দুই ফরোয়ার্ড—মোহামেডানের সৌরভ এবং বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন। দুজনেই হ্যাটট্রিক করে নিজেদের দলকে সেমিফাইনালে তুলে নেন।

‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ। ৫ পয়েন্ট ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির। পরের পর্বে ওঠার হাতছানি ছিল সবার সামনেই। শেষ পর্যন্ত সমান ৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে বসুন্ধরা কিংস গ্রুপ সেরা আর মোহামেডান রানার্সআপ হয়েছে।

পারিশ্রমিক না পাওয়ায় লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা খেলেননি। আজ ফেডারেশন কাপে ব্রাজিলিয়ান ডরিয়েলটন একাই জিতিয়েছেন কিংসকে। তার চার গোলে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ৪-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে বসুন্ধরা কিংস।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় লিড নেয়ার সুযোগ পেয়েছিল কিংস। ৩৫ মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি পুলিশের ফরোয়ার্ড পাওলো এনরিক। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়া ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি থেকে ডরিয়েলটন গোল করেন।

৫২ মিনিটে রাকিব হোসেনের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ডরিয়েলটন। এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা ডিঙিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৩০ মিনিট পর রাকিবের আড়াআড়ি ক্রসে লাফিয়ে উঠে হেডে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ দিকে আরও এক গোল করেন তিনি।

ময়মনসিংহের ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে মাঝমাঠ থেকে ক্রস বাড়ান কেকে। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জুয়েল।

বিরতির পর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। আরামবাগের ডিফেন্ডার কাজী রাহাত সতীর্থক বল দিতে গিয়ে মোহামেডানের সৌরভ পেয়ে হেডে গোল করেন। এর কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে নিচু জোরালো শটে আবার গোল করেন সৌরভ। ম্যাচের অন্তিম মুহূর্তে বাম পায়ের কোনাকুনি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন সৌরভ।

ভোরের আকাশ/সু.পা

ফেডারেশন কাপ ফুটবল

শেয়ার করুন: