শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ দল বহনকারী বিমান ফিরে গেছে কলকাতায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ দল বহনকারী বিমান ফিরে গেছে কলকাতায়
বাংলাদেশ দল বহনকারী বিমান ফিরে গেছে কলকাতায়

সাফ অনূর্ধ্ব-১৯ ছেলেদের আসরে অরুণাচলে রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল।  টুর্নামেন্ট শেষে আজ মঙ্গলবার গোলাম রব্বানী ছোটনের দলের বিকাল ৫টায় কলকাতা থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।  কিন্তু বৈরী আবহাওয়ায় বিমান অবতরণ করতে না পেরে ফিরে গেছে কলকাতায়।

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) অবতরণ করতে পারেনি।  পরিস্থিতির কারণে ফ্লাইটটি কলকাতায় ফিরে গিয়েছে।’

আবহাওয়ার উন্নতি এবং নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার কথা বলেছে বাফুফে। 

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: