শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। আড়াইশোর নিচে স্বাগতিকদের অলআউট করার পরও জয়ের পথে ছন্দপতনের কারণে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। এই ব্যর্থতার পর দলের মানসিকতা ও ব্যাটিংয়ে দায়িত্ববোধ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

প্রথম ম্যাচে দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৩ ওভারে ২৪৪ রানেই থেমে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেটে ১০০ রান তুলে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছিল বাংলাদেশ। তবে এরপরই ঘটে নাটকীয় বিপর্যয়—১০০ থেকে ১০৫ রানেই পড়েছে ৭ উইকেট। অর্থাৎ, মাত্র ৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ছয় ব্যাটার। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভারে ১৬৭ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

এমন ব্যাটিং বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের ওপর। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ব্যাটারদের মানসিকতা নিয়েই কাজ করতে হবে।

দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেন,
“একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। কিন্তু শান্ত রানআউট হয়ে যাওয়ার পর মনে হয়েছে সেট হয়ে যাওয়া ব্যাটারের এইভাবে আউট হওয়া দলের জন্য বড় ক্ষতি। এই ধরনের উইকেটে নতুন ব্যাটারদের পক্ষে সেট হয়ে রান তাড়া করা কঠিন। তাই ব্যাটারদের যেভাবে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত ছিল, সেটির ঘাটতি ছিল বলেই মনে হচ্ছে।”

প্রসঙ্গত, এই হারের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: